শিশু সন্তানকে গলাটিপে হত্যা করলো পাষণ্ড মা

মাগুরায় নিজের শিশু কন্যাকে গলাটিপে হত্যা করেছে পাষণ্ড এক মা। নিহত ওই শিশুর নাম মাহী (৪)।

রবিবার দুপুরের মাগুরা শহরের হাজী সাহেব রোডের একটি বাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহরের হাজী রোডের একটি বাসায় এক শিশু কন্যার মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ আরো জানায়, শিশুটির মা নিজেই সন্তানকে গলাটিপে হত্যা করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত শিশুর মা সুফিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর