পাবনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাবনায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার বিকেলে প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন শেষে প্রেসক্লাবের সেমিনার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোসলেন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি এ্যাড. কামরুন্নাহার জলি।

পাবনা সংবাদ পরিষদের সভাপতি আব্দুল মতিন খান উপস্থিত থেকে বক্তব্যে বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় আইনী ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নারী-পুরুষের সমঅধিকারের প্রতি সংবেদনশীল হতে হবে। বর্তমান সরকার নারীর উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরও শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে এবং বর্তমান সামাজিকতার গন্ডি পেরিয়ে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর