শুধু মানুষের সংস্পর্শেই নয়, এসি’র (এয়ারকন্ডিশন) বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস।
সম্প্রতি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক জার্নালে এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসকে যতটা সংক্রামক ভাবা হচ্ছিল, এটি তারচেয়েও ভয়াবহ। শুধু করোনা আক্রান্তদের স্পর্শ করলে বা তাদের হাঁচি-কাশি, মুখের লালা থেকে নয়, প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এসির মধ্য দিয়েও।
সম্প্রতি সিঙ্গাপুরে করোনা আক্রান্ত তিন রোগীর ব্যবহৃত রুমগুলো পরীক্ষা করেন দেশটির ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজেসের বিশেষজ্ঞরা। এসময় এক রোগীর রুমের এয়ার ডাক্ট-এ করোনাভাইরাসের নমুনা পান তারা।
আমেরিকার পারডু ইউনিভার্সিটির প্রফেসর জেমস জি ডয়ার বলেন, এধরনের ব্যবস্থায় সাধারণত পাঁচ হাজার ন্যানোমিটারের চেয়ে ক্ষুদ্র কণাগুলো আটকায় না। নভেল করোনাভাইরাসের প্রকৃত আকার এখনও নিশ্চিত নয়। তবে একই গোত্রের সার্স ভাইরাসের আকার রেকর্ড করা হয়েছিল ১২০ ন্যানোমিটার। সেক্ষেত্রে, কোভিড-১৯ এর আকারও তেমনই হবে, যা এসিতে আটকাবে না।
বার্তাবাজার/এসজে