ওয়ানডেতে নতুন অধিনায়কের নাম ঘোষনা!

একদিনের আন্তর্জাতিক ম্যাচের অধিনায়কত্ব থেকে মাশরাফি সরে যাওয়ার পর একটি প্রশ্ন জাগে সবার মনে। কে হবে মাশরাফির উওরসূরি? অবেশেষ সেই অধিনায়কেত্বর চেয়ার গেলো তামিম ইকবালের দখলে।

আজ (রবিবার) আনুষ্ঠানিক সভা শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।

বিসিবির কাছ থেকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত, তামিমই থাকবেন ওয়ানডে কাপ্তান। তবে বিসিবি বস নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দীর্ঘ মেয়াদেই দায়িত্ব দেয়া হয়েছে দেশসেরা ওপেনারকে। কোনো নির্দিষ্ট সময়সীমার কথা বলেননি বিসিবি সভাপতি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর