শুধু জিয়া না, সব বীর উত্তমই ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন: আসিফ নজরুল

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ সকল বীর উত্তমই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ৪০০ টাকা বেতন পেতেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। রোববার (৮ মার্চ) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, ‘হ্যাঁ ‘৭১’ সালে মেজর জিয়া ৪০০ টাকার কর্মচারীই ছিলেন। সব বীর উত্তম তাই ছিলেন। বীরশ্রেষ্ঠরা ছিলেন ২৫০ টাকার কর্মচারী। কিন্তু আমরা তাদের চিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে।’

জনপ্রিয় এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, ‘এ দেশের জন্য সবচেয়ে বীরত্বপূর্ণ অবদান উনাদের ছিল। বঙ্গবন্ধু এ স্বীকৃতি দিয়ে গেছেন। বীরশ্রেষ্ঠ আর বীর উত্তম খেতাব তিনি দিয়ে গেছেন।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর