সৌদি আরবের মক্কার তায়েফ শহরে দুর্বৃত্তের গুলিতে মোবারক হোসেন (২৮) নামে এক বাংলাদেশি।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তায়েক শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আল খোরমা নামক সিটিতে পানির গাড়ি আটকিয়ে মোবারক হোসেনকে নির্মমভাবে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত মোবারক নরসিংদী জেলা সদরের ব্রাহ্মণপাড়ার বাসিন্দা। তার পিতার নাম আবদুল খালেক। তিনি সৌদি আরবের তাইফ প্রদেশে পানির গাড়ি চালাতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা।
তাইফ প্রবাসী নজরুল ইসলাম জানান, ‘ঘটনার দিন রাতে মোবারক হোসেন একাই পানির গাড়ি নিয়ে নির্দিষ্ট স্থানের পানির কুয়ো থেকে পানি ভরে আনতে যাচ্ছিলেন। তখন গভীর রাতে শুনসান নামক মরুর পথে ২ জন সৌদি নাগরিক মোবারকের গাড়ির পথরোধ করে। তার সঙ্গে থাকা মানিব্যাগ, মোবাইল, জোরপূর্বক ছিনতাইয়ের চেষ্টা করে। মানিব্যাগ দিতে অস্বীকার করলে এক পর্যায়ে মোবারক হোসেনের মাথায় গুলি করে ছিনতাইকারীরা। মোবারক হোসেন গাড়ি থেকে ওখানেই লুটিয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সৌদি পুলিশ।’
পরদিন সকাল সাড়ে ৬টার দিকে সৌদির স্থানীয় পুলিশ মোবারক হোসেনের লাশ উদ্ধার করে। পুলিশ তার সৌদি মালিক কপিলের সঙ্গে যোগাযোগ করে খুন হওয়ার কথা জানান।
নিহত মোবারক হোসেনের লাশ বর্তমানে সৌদি আরবের খোরমা সেন্টার হাসপাতালের মর্গে রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি