রামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও সম্মাননা স্মারক প্রদান

আর্ন্তজাতিক নারী দিবসে কৃতি ও কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। “প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার” এ শ্লোগানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, ওয়ার্ড কাউন্সিলর পারভীন আক্তার, রামগঞ্জ থানার এস আই মহসিন চৌধুরী, উপজেলা তথ্য বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোঃ বোরহান উদ্দিন।

আজ ৮মার্চ রবিবার আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালী পূর্ববর্তি আলোচনা সভায় এ সম্মাননা স্মারক অতিথিদের হাতে তুলে দেন, রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ইউনুছ বেলাল, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ইউসুফ, অর্থ সম্পাদক পরীক্ষিত বনিক, তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, নাসিমা লুনা, সালমা আক্তার, কামরুল হাসান, আরিফ হোসেন ও নাজির ভূইয়া সহ প্রমূখ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর