আজ ৮ মার্চ নারী টি২০ বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। ফাইনালে ভারতকে হারিয়ে ৫ম বারের মত বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই (১৯.১ ওভারে) ৯৯ রানে অল আউট হয়েছে ভারত। ফলে ৮৫ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
মাত্র ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে আগেই ছিটকে যায় হারমানপ্রীত কৌরের দল। শেষদিকে দিপ্তী সর্মার ৩৩, ভেদা কৃষনমূর্তির ১৯ ও রিচা ঘোষের ১৮ রান শুধু ভারতের পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
মেগান স্কাটের বলে শেষ উইকেট হিসেবে পুনব যাদব আউট হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে মাতোয়ারা হয় অজি নারীরা। অন্যদিকে অশ্রুসজল চোখে মাঠ ছাড়ে ভারত দল। রান তাড়া করতে নেমে অল আউট হওয়ার আগে ১৯.১ ওভারে ৯৯ রান করতে পারে টিম ইন্ডিয়া।
বার্তাবাজার/কে.জে.পি