যুদ্ধাপরা‌ধের অ‌ভি‌যো‌গে গ্রেফতার ১৩

যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলা থেকে ১৩ ব‌্যা‌ক্তি‌কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(৭ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আকস্মিক এ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কু‌ড়িগ্রাম পু‌লিশ সুপার (এস‌পি) মো.ম‌হিবুল ইসলাম খান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১২ জন ও রাজারহাট উপজেলা থেকে একজনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ ওলামাগঞ্জ গ্রামের তাহের উদ্দিনের ছেলে মাও. আকবর আলী (৯০), গোড়াই কল্যান গ্রামের মতিউল্যাহর ছেলে আ. রহমান (৬২), গোড়াই গ্রামের আ. জব্বারের ছেলে নুরুল ইসলাম (৬৯), গোড়াই কল্যাণপাড়া গ্রামের বছিয়ত উল্যাহর ছেলে সোলায়মান আলী (৭০), গোড়াই কল্যাণ হাজিপাড়া গ্রামের আফানউল্যাহ বেপারির ছেলে ওসমান আলী (৭০), শ্যামপুর গ্রামের এরফান উদ্দিন সরকারের ছেলে ইসমাইল হোসেন (৬২), গোড়াই মাস্টারপাড়া গ্রামের আ. জব্বারের ছেলে আ. রহিম (৬৪), গোড়াই মিয়াজীপাড়া গ্রামের ফজল উদ্দিনের ছেলে আ. কাদের (৬২), মালতিবাড়ি দিগর গ্রামের শমস উদ্দিনের ছেলে শেখ মফিজল হক, অনন্তপুর ডোবারপাড়া গ্রামের ডা. নাজিম উদ্দিনে ছেলে মাও. সাইদুর রহমান (৭০), অনন্তপুর সরকারপাড়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৭০), শ্যামপুর গ্রামের এরফান আলীর ছেলে ইসাহাক আলী (৮০) এবং রাজারহাট উপজেলার বালাকান্দি উত্তর নলকাটা গ্রামের শরফ উদ্দিনের ছেলে মকবুল হোসেন ওরফে মকবুল দেওয়ানী (৭০)।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, আটককৃতদের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আদালতে হাজির করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর