পাবনা পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাবনা পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ প্রতিযোগিতার আকাশে পায়রা অবমুক্ত করে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, জেলা শিক্ষা অফিসার মো: মোসলেম উদ্দিন, ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবুল আকতার প্রমুখ।
এবারের প্রতিযোগিতায় ২২টি ইভেন্টে স্কুলের ৫শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
বার্তাবাজার/এসজে