জাবি রংপুর জেলা সমিতির সভাপতি শাহরিয়ার সম্পাদক মিরাজ
“আইসো বাহে, কোনঠে সবাই” এই েস্লাগানকে প্রতিপাদ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২০ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মাহির শাহরিয়ারকে সভাপতি ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪৫তম ব্যাচের মওদুদ আহমেদ মিরাজকে সাধারণ সম্পাদক করা হয়। এবং তাদের আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেয়া হয়।
গত ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ৪৮ তম ব্যাচের ‘নবীনবরন ও ৪৩ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষনা করা হয়।
এসময় প্রধান অতিথি রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন বিভাগ পরিচালনায় রংপুরের সন্তানরা নেতৃত্ব দিচ্ছে। তোমরাও ভালভাবে পড়াশুনা করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রংপুর ও দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। দেশ ও দেশের বাহিরে তোমাদেরকেই রংপুরের প্রতিনিধিত্ব করতে হবে ।
নতুন সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ মিরাজ বলেন, ‘এই সংগঠন আমাদের সবাইকে এক মায়ার জালে আবদ্ধ করছে। শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে জাবির মধ্যে রংপুর একটি পরিবার। এই পরিবারকে আরো সুদৃঢ করতে কাজ করে যাব।
অনুষ্ঠানে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহমুদুল হাসান স্বরণের সভাপতিত্ব প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভূমি সংস্কার বোর্ড, ঢাকা এর সাবেক চেয়ারম্যান (সচিব) জনাব মোঃ মাহফুজুর রহমান।
পরে এক মনজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
উল্লেখ্য, সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সম্প্রীতি এবং স্থানীয় ও জাতীয় স্বার্থে স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছে।
বার্তাবাজার/এসজে