পঞ্চগড়ে মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানীর (নেসকো) পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে পঞ্চগড়ে পুর্ণ দিবস কর্মবিরতি পালন করছে পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীরা। কর্মবিরতীর ফলে ভোগান্তিতে পড়েছে বিদ্যুৎ গ্রাহকরা।

আজ রোববার (৮ মার্চ) সকাল ১০টা থেকে পঞ্চগড় নিবার্হী প্রকৌশলী দপ্তর বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো লিঃ অফিসের মূল ফটকে পুর্ণ দিবস কর্মবিরতি পালন করে পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীরা।

কর্মবিরতিতে জেলার (নেসকো)‘র সকল পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীরা অংশগ্রহণ নেয়।

এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা শাখার পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারীর সভাপতি আসাদুজ্জামান আপেল,সাধারণ সম্পাদক আবিদ প্রধান।

এসময় বক্তারা বলেন,পঞ্চগড় জেলায় ২৭ জন পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী রয়েছে। তাদের মধ্যে কেউ ১০ -১৫ বছর ধরে কর্মরত আছে। আমাদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে আমরা কর্মবিরতী পালন করছি। দাবী মানা না হলে আরোও কঠোর আন্দোলনের যাবার ঘোষনা দেন তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর