সিরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনের সাথে একটি জ্বালানী ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৭ জন।

রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, শনিবার সিরিয়ার রাজধানী হোমস প্রদেশের সাথে সংযোগকারী একটি রাস্তায় জ্বালানী ট্যাংকার দুটি বাস ও বেশ কয়েকটি যানবাহনের সাথে সংঘর্ষে কমপক্ষে ৩২ জন মারা গেছে।

রাজধানী দামেস্কের বাইরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খালেদ আল-রাহমান বলেছেন, ট্যাংকারটির ব্রেক নষ্ট হওয়ার কারণে দুটি বড় বাসও ১৫টি অন্য গাড়িতে ধাক্কা দেয় ট্যাংকারটি। বাস দু’টিতে ইরাকি যাত্রী ছিল।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারী দল দুটি গাড়ীর ধ্বংসাবশেষের চারপাশে মোতায়েন রয়েছে। যাত্রীবাহী বাসের ছবিতে দেখা যায়, যার এক প্রান্তটি উড়ে গেছে। দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে শিয়া ইরাকি তীর্থযাত্রী ছিল। যারা রাজধানীর নিকটবর্তী পবিত্র মাজারে আগত বলে মনে করা হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর