ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়াস্থ গাঁও-গ্রাম ভিলেজ পার্কের বিরুদ্ধে অশ্লীল-অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে এলাকায় বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা করেছে স্থানীয় যুব ও ছাত্র সমাজ।
রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় এলাকার সচেতন নাগরিক নামের একটি ব্যানারে হাসামদিয়া চৌরাস্তায় এ কর্মসূচী পালন করা হয়।
ছাত্রনেতা মাহবুব হাসান সজীবের সভাপতিত্বে বিপুল সংখ্যক ছাত্র ও তরুণের উপস্থিতিতে মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত সিদ্দিকী, মারুফ হোসেন,কামরুল ইসলাম,মোঃ বাপ্পী,দিপু ও সবুজ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পার্কটির উদ্দেশ্যে বক্তারা বলেন, আসলে ওটা কোন পার্ক নয়। অসাধু নারী-পুরুষের অশ্লীল -নোংরা কার্যকলাপের অভয়ারণ্য হিসাবে স্থাপনাটি গড়ে তোলা হয়েছে। শুধু দিনের বেলাতেই নয়, রাতের আঁধারেও পার্কটির ভিতরে সমাজ বিরোধী তৎপরতা চলে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, এ সব কারনে এলাকার যুব ও তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ছে। নারী ঘটিত বিষয়-আশয় নিয়ে মাঝেমধ্যেই পার্ক এলাকায় ঘটছে অপ্রীতিকর ঘটনা। তাই পার্কটির এসব নোংরা কার্যকলাপ বন্ধের দাবী জানিয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
বার্তাবাজার/এসজে