ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, পথসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা। হলের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিনা নাসরিন এবং হাউজ টিউটরগনসহ কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ সংলগ্ন আম বাগানে একটি পথ সভা অনুষ্ঠিত হয় এসময় বক্তৃতা প্রদান করেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।
এছাড়া উন্নয়ন অধ্যায়ন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। যেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়। এদিকে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল একটি র্যালির আয়োজন করে বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে