ঈশ্বরগঞ্জে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রোববার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে নারীদের নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সমাজসেবা কর্মকর্তা আবদুল কাদির ভুঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল হাদি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাশিদা বেগম, তথ্যআপা শাহনাজ পারভীন শম্পা প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর