এইবারের হজ্ব ফ্লাইট শুরু হবে আগামী ২৩ জুন। এ ব্যাপারে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জিলহজ্ব ১৪৪১ হিজরী মোতাবেক ৩০ জুলাই এ বছরের পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। আশা করছি ১ জিলকদ (২৩ জুন) হজ্ব ফ্লাইট শুরু হবে।
করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা সম্পর্কে সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে রোববার (৮ মার্চ) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত বছরের চেয়ে এবার ১০ হাজার হজ্যযত্রীর কোটা বৃদ্ধি করেছে। সে হিসাবে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন জপবিত্র হজ্ব পালনে যেতে পারবেন।
বার্তাবাজার/এসজে