নারী দিবস উপলক্ষে পঞ্চগড়ে বাইসাইকেল নিয়ে বালিকাদের বর্ণাঢ্য র্যালি
“প্রজন্ম হােক সমতার ’সকল নারীর অধিকার”এই স্লােগান নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে পঞ্চগড়ে সাইকেল নিয়ে বালিকাদের বণার্ঢ্য র্যালি ও শােভাযাত্রা বের করা হয়।
ডিয়াকোনিয়া বাংলাদেশ’র সহযাগিতায় বেসরকারী সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি শােভাযাত্রার আয়ােজন করে।
আজ রােববার সকাল ১১ টায় পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বালিকাদের সাইকেল র্যালি ও শােভাযাত্রার উদ্বােধন করেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সদর উপজেলা নিবার্হী অফিসার গােলাম রব্বানী।
এ সময় এমকেপি’র জেলা সমন্বয়কারী মিজানুর রহমান,পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন উর রশিদ, জেলা পরিষদের সদস্য ও নারী নেত্রী আকতারুন নাহার সাকী প্রমূখ উপস্থিত ছিলেন।
বালিকাদের সাইকেল শােভাযাত্রাটি পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের থেকে তিন কিলােমিটার দুরে দেওয়ানহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় গিয়ে শেষ হয়। সাইকেল শােভাযাত্রায় দেওয়ানহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক বালিকা অংশ নেয়।
বার্তাবাজার/এসজে