নানা আয়োজনের মধ্য দিয়ে আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অভিদপ্তরের আয়োজনে ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ স্লোগানকে ও ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারীর ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিষয়ক শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সব শেষে নারীর ক্ষমতায়ন বিষয়ে নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্তের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ ও উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে