পাকুন্দিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধীকার ” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে দশটায় একটি বর্ণাঢ্য র‍্যালি পাকুন্দিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে শতাধিক বাইসাইকেল অংশ গ্রহন করেন।

আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তক এর সন্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন, নারী উদ্দোগ কেন্দ্র (নাউক) এর নির্বাহী পরিচালক মাসহুদা খাতুন শেফালি, কবি, সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না প্রমুখ বক্তব্য রাখেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর