পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই শ্লোগানে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ রবিবার (৮ মার্চ) সকাল ১১ টায় মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি পঞ্চগড় পৌরসভার আয়োজনে এবং তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর)প্রকল্প (UGHP-III) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর পরিচালনায় পৌর কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। এতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নারীরা অংশগ্রহণ করে।

পরে পৌরসভার সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় পৌরসভার সচিব মোঃ মজিবর রহমান,পৌর মহিলা কাউন্সিলর (৪,৫,৬) কে এ দিলখুশা প্রধান বিপ্লবী, পৌর কাউন্সিলর ওমর ফারুক জাহাঙ্গীর, ওসমান গনী, সহকারী প্রকৌশলী প্রনব চন্দ্র দে,সহকারী প্রকৌশলী সালেকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর