যুবলীগ থেকে বহিষ্কৃত জি কে শামীমকে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়া হাইকোর্টের জামিন প্রত্যাহার চেয়ে রোববার (৮ মার্চ) আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তার জামিন সংক্রান্ত সকল নথি তলব করেছেন প্রধান বিচারপতি।
এর আগে শনিবার (৭ মার্চ) জানা যায়, কঠোর গোপনীয়তায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে অস্ত্র ও মাদক মামলায় ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। তবে জামিনের বিষয়ে জানা নেই বলে দাবি করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান।
গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের অফিস থেকে ৬ দেহরক্ষী ও বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর ও স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার করা হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে। তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি