রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে নারীরা নির্যাতনের শিকার হলে তা লোকলজ্জার ভয়ে মামলা করতে সাহস পেত না। আমরা দোষীদের যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি। যার কারণে নারীরা এখন বলার সাহস করছে, মামলা করছে। বিচার পাচ্ছে।
নারীরা যত শিক্ষিত হবে সমাজ তত দ্রুত এগিয়ে যাবে মর্মে প্রধানমন্ত্রী আরও বলেন, একজন নারী যদি কাজ করে কামাই-রোজগার করেন তাহলে সংসারে তার সম্মান বাড়ে। পাশাপাশি সংসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে নারীর অবদান রয়েছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব বীর নারীসহ দুই লাখ নির্যাতিত মা-বোনদের এবং জাতীয় ও আন্তর্জাতিক নারী জাগরণের অগ্রদূতদেরকে, যাদের আত্মত্যাগ ও নিষ্ঠার বিনিময়ে নারীর সমঅধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়েছে, আমি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
বার্তাবাজার/এসজে