১০ ট্রাক অস্ত্র উলফার জন্যই যাচ্ছিল: অনুপ চেটিয়া

১৫ বছর আগে ধরা পড়া ১০ ট্রাক অস্ত্র উলফা’র জন্যই বাংলাদেশ হয়ে আসামে যাচ্ছিলো বলে স্বীকার করেছেন আসামের উগ্রবাদী সংগঠন উলফা’র সাবেক সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া। ২০০৪ সালে ঘটা বিএনপির আমলে ঘটা এই ঘটনার বিষয়ে সম্প্রতি বাংলাদেশের একটা বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে তিনি এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন।

স্বাধীনতার দাবিতে গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) সশস্ত্র সংগ্রাম করে টানা দুই দশকেরও বেশি সময় । এই সংগ্রামের মূলে ছিলেন অনুপ চেটিয়া, যিনি অনেকের কাছে গোলাপ বড়ুয়া, সুনীল বড়ুয়া, ভাইজান কিংবা আহমেদ নামেও পরিচিত।

১৯৭৯ সালে যাদের হাত ধরে উলফার প্রতিষ্ঠা তাদের একজন তিনি। ১৯৯৭ সালে বাংলাদেশে পালিয়ে এসে ধরা পড়েন অনুপ। ৭ বছরের সাজা হলেও নানা জটিলতার কারণে এদেশের কারাগারে বন্দি থাকেন দীর্ঘ ১৮ বছর। শেষ পর্যন্ত ২০১৫ সালে নভেম্বর মাসে তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়। আলোচনার পর পরের মাসেই গুয়াহাটি কারাগার থেকে মুক্তি পান তিনি।

অনুপ চেটিয়ার বাংলাদেশে থাকাকালীন সময়েই ২০০৪ সালে ঘটেছে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা। চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালীন ঘটা এ ঘটনা নিয়ে অনুপ নিজেই বলছেন, উলফার জন্যই যাচ্ছিলো এ অস্ত্র।

উলফার এই নেতা বলেন,এটা সত্য কথা যে উলফার জন্যেই এই অস্ত্র আসছিল। মিথ্যা বলে লাভ নাই। গুয়াহাটি কারাগারে থাকার সময় আমরা পরিকল্পনা করলাম বার্মা (মায়ানমার) দিয়ে অস্ত্রগুলো না নিয়ে চট্টগ্রাম দিয়েই নিবো কারণ বাংলাদেশকে আমাদের ঘাঁটি করতে হবে। জেল থেকেই নির্দেশনা দিয়েছিলাম।

অনুপ এখন বিচ্ছিন্নতাবাদী নন। ব্যক্তিগত জীবনে ফিরে গেলেও বাংলাদেশের সাথে উত্তর-পূর্ব ভারতের সম্পর্কের নানাবিদ সু-সম্পর্কের বিষয়ে অনুপ আশাবাদী।
সূত্র: সময়টিভি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর