করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করবে বিএনপি

জনসচেতনতায় করোনাভাইরাস ইস্যুতে লিফলেট বিতরণ কর্মসূচীর ঘোষণা দিয়েছে বিএনপি। একইসাথে আগামী বুধবার দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবীতে সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেয়া হয়। শনিবার (৭ মার্চ) রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ি কমিটির বৈটক শেষে এই তথ্য জানানো হয়।

মহাসচিব মির্হা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকশেষে সাংবাদিকদের জানান,করোনাভাইরাস নিয়ে দেশবাসীর সতর্কতার অভাব রয়েছে। আমরা আজকের সভায় সিদ্ধান্ত নিয়েছি যে, করোনাভাইরাস নিয়ে জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করার। ড্যাবসহ অঙ্গ সংগঠনগুলো এ বিষয়ে কাজ করবে।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের গুরুত্ব না দেয়ার অভিযোগ তোলে তিনি আরও বলেন, করোনাভাইরাস সারা পৃথিবীতেই মানুষের শুধু ক্ষতি করছে তা নয়, এটি অর্থনীতির ওপরে প্রচণ্ড রকমের প্রভাব ফেলছে। এই বিষয়ে সরকারের আগ্রহ কম। সরকার ব্যস্ত মুজিববর্ষ নিয়ে। ফলে এখানে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ার যথেষ্ট রকমের আশঙ্কা দেখা দিয়েছে।

গতকালের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর