২০১৮ সালে কিনেছিলেন অডি এথ্রি মডেলের একটি গাড়ি। গাড়িটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বেশ বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। যার প্রেক্ষিতে মুখ খুলতেও বাধ্য হয়েছিলেন ফারিয়া। ঐ গাড়িটি ব্যবহার করেছেন দুই বছর। এবার নুসরাত ফারিয়া কিনলেন টয়োটা সিএইচআর মডেলের নতুন একটি গাড়ি।
গতকাল শনিবার নীল রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে হাসিমুখের একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্যাপশনে লেখেন, ‘নিউ রাইড।’ উল্লেখ্য, ফারিয়া এখন তিনটি গাড়ির মালিক—টয়োটা জি করোলা, অডি এথ্রি ও সিএইচআর।
বার্তাবাজার/কে.জে.পি