নাটারের বড়াইগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রসাশনের অায়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ছে।

এ উপলক্ষ্যে শনিবার (৭ মার্চ) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বনপাড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি, বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা পরিষদের প্যানেল-চেয়ারম্যান আতাউর রহমান আতা, মহিলা ভাইস-চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর