লালমনিরহাটের আদিতমারীতে টর্নেডোর আঘাতে প্রায় অর্ধশত বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদিয়া চওড়া গ্রামে এ টর্নেডো আঘাত হানে।
এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই ঘন মেঘে ছেয়ে যায় ওই এলাকার আকাশ। এর কিছুক্ষণ পরই শুরু হয় ঝড়-বৃষ্টি। এক পর্যায়ে হঠাৎই টর্নেডো তার ভয়ংকর থাবা বসায় বাদিয়া চওড়া গ্রামটায়। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে নিমিষেই অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়।
আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, আকস্মিক টর্নেডো্তে চওড়া গ্রামের ৩৬টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৭টি পরিবারে সম্পূর্ণ ও ২৯টি পরিবারের বসতবাড়ি আংশিক ক্ষতির শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। দ্রুতই তাদের ত্রান ও পূনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে