নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রের সাড়াজাগানো নায়িকা শাবনূর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে আছেন বহুদিন হলো। অনেকদিন খবরের বাহিরে থাকলেও গত ২৬ জানুয়ারি হঠাৎই অন্য কারণে শিরোনামের চলে আসেন এই নায়িকা। কেননা সেদিন স্বামী অনীকের কাছে বিচ্ছেদ চেয়ে নোটিশ পাঠান তিনি। এরপর থেকে তাকে নিয়ে শুরু হয় নানান জল্পনা-কল্পনা।
আবার কবে বিয়ে করছেন শাবনূর? বিয়ের পর ছেলেকে নিয়ে কোথায় স্থায়ী হবেন তিনি। তবে অনেকেই শাবনূরকে নিয়ে এই ধরণের প্রশ্ন ছুঁড়লেও কেউ কেউ বলছেন, শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন শাবনূর। মূলত ডিভোর্সের পর থেকে যখনই নায়িকার বিয়ে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া ঠিক তখনই দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনূর। গণমাধ্যমে বললেন, নতুন (দ্বিতীয়) বিয়ে নিয়ে কোনোই চিন্তা নেই তার।
এ সময় শাবনূর আক্ষেপ করে এও বলেন, আসলে আমার সংসার হয়নি। হয়তো এটা আমার ভাগ্যে ছিল না। তাই বলে যে আবার বিয়ে করবো, সেটা সম্ভব না। আর এমনটা ভাবাও এই মুহূর্তে ঠিক হচ্ছে না। আমি এখন আমার সন্তানকে নিয়েই ভাবছি। ওকে গড়ে তোলার কাজে মনোযোগী হবো। এখানে (অস্ট্রেলিয়া) আইজান (শাবনূরের সন্তান) স্কুলে ভর্তি হয়েছে। নিয়মিত ক্লাস করছে।
প্রসঙ্গত,২০১২ সালের ২৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদ হৃদয়কে বিয়ে করেন শাবনূর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর এ দম্পতির আইজান নামে এক ছেলে হয়। ছেলেকে নিয়ে এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। আর অনিক দেশেই রয়েছেন। এদিকে গেল ২৬ জানুয়ারি অনিককে তালাক দেন শাবনূর।
বার্তাবাজার/কে.জে.পি