মনিকা ছিল আমার মানসিক চাপ কমানোর ঔষধ: বিল ক্লিন্টন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দাবি করেছেন, তার মানসিক চাপ কমানোর ঔষূধ হিসেবে কাজ করেছিল মনিকা লিউনস্কির সঙ্গে করা প্রেম। ‘হিলারি’ নামের একটি প্রামান্য চিত্রের একটা দৃশ্যে তিনি এই কথা বলেন। বিবিসির খবরে বলা হয়েছে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত জীবন নিয়ে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে।

মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগে ১৯৯৮ সালে বিল ক্লিনটনকে আদালতে ডাকা হয়েছিল। কিন্তু তখন সিনেটের শুনানিতে তিনি রেহাই পান। তাদের ওই সম্পর্কের সময় লিউনস্কি ছিলেন হোয়াইট হাউসে ২২ বছর বয়সী একজন ইন্টার্ন চাকরিজীবি।

আমেরিকান তথ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান হুলু’কে দেয়া সাক্ষাতকারে বিল ক্লিন্টন জানান, সবার জীবনেই কাজের চাপ, অসন্তোষ এবং ভীতি রয়েছে। বছরের পর বছর ধরে চলা মানসিক চাপ, উদ্বেগ সামলাতে আমি মনিকার সাথে সুন্দর সময় কাটিয়েছি।’

১৯৯৮ সালে প্রেসিডেন্ট থাকাকালীন মনিকা লিউনস্কির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে ওঠলেও সেটা অস্বীকার করেন ক্লিন্টন। তিনি দাবী করেন মনিকার সাথে তার কোনো যৌণ সম্পর্ক ছিল না।

তবে মনিকা স্বীকার করেন তার সঙ্গে ‘অসঙ্গত ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ’ হয়েছিল। মনিকা বলেন যে, সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক পারস্পরিক সম্মতিতে হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর