আজ ঢাকার যেসব জায়গায় যাবেন না

আজ ৮ মার্চ, রোববার। ঢাকায় আজ যেসব জায়গা, দর্শনীয় স্থান ও শপিংমল, পার্ক বন্ধ থাকবে জেনে নিন তার তালিকা।

বন্ধ থাকবে যেসব এলাকা

আগারগাঁও, তালতলা, শেরে বাংলা নগর, শেওড়া পাড়া, কাজী পাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএসএইচ, ওল্ড ডিওএসএইচ, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁ ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলসান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

বন্ধ থাকবে যেসব মার্কেট:
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল–আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

জাতীয় চিড়িয়াখানা: ঢাকার মিরপুর অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এখানে রয়েছে বিভিন্ন বিরল প্রজাতির জীব-জন্তু। এর পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়খানাটি খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ রোববার (তবে এদিন অন্য কোনো সরকারি ছুটি থাকলে খোলা থাকে)।

মুক্তিযুদ্ধ জাদুঘর: বাংলাদেশের সবুজ-সজল প্রকৃতির পরিচয় তুলে ধরার সঙ্গে ইতিহাস-ঐতিহ্য আর মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথার মেলবন্ধন ঘটেছে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে। সামনের খোলা প্রাঙ্গণ যেখানে মিশেছে মূল ভবনের সঙ্গে, সেখানে সাত বীরশ্রেষ্ঠর প্রতীক প্রাচীন স্থাপত্যরীতির সাতটি স্তম্ভ। জাদুঘরটি প্রতি সপ্তাহের রোববার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর