আজ ঘোষণা হতে পারে টাইগারদের নতুন অধিনায়কের নাম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে অধিনায়কত্ব অধ্যায়ের ইতি টেনেছেন মাশরাফী। এখন ঘোষনা হতে পারে টাইগারদের নতুন অধিনায়কের নাম।

আজ রবিবার বিসিবির বোর্ড সভা। এই সভা থেকেই সিদ্ধান্ত আসতে পারে কে হচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা পরবর্তী টাইগার ক্যাপ্টেন।

২০২৩ বিশ্বকাপ মাথায় রেখেই নেয়া হবে সিদ্ধান্ত। বিসিবির বিচেনায় সবার আগে সাকিব আল হাসানের নাম। তবে সাকিব নিষেধাজ্ঞায় থাকায় এখন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের নাম।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে অধিনায়কত্ব অধ্যায়ের ইতি টেনেছেন মাশরাফী। বাংলাদেশের পরবর্তী ওয়ানডে এপ্রিলের ২ তারিখ পাকিস্তানের বিপক্ষে। হাতে মাস খানেক সময় থাকলেও এখনই অধিনায়ক ঠিক করে ফেলতে চায় বিসিবি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর