ব্যবসায়ীকে হাত-পা বেঁধে মুখের উপর সারের বস্তা ফেলে হত্যা

মেহেরপুর জেলার মুজিবনগরে সুবল চন্দ্র নামের এক সার ব্যবসায়ীকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলার মহাজনপুর গ্রামের শ্রী বুদু কুরির ছেলে নিহত সুভাষ চন্দ্র।

জানা যায়, মহাজনপুর গ্রামের বাজারে সুবল চন্দ্রের নিজস্ব তিন তলাবিশিষ্ট বাড়ির নিচতলায় রাসায়নিক সারের ব্যবসা করেন। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে সুবল চন্দ্রের স্ত্রী নিচে নেমে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় বুকে ও মুখের ওপর দুই বস্তা সার এবং পায়ের ওপর গ্যাস সিলিন্ডার রাখা তার স্বামীর মৃতদেহ পড়ে আছে। তার চিৎকার শোনে লোকজন এসে সুবল চন্দ্রের লাশ উদ্ধার করে।

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম হত্যাকান্ডের রহস্য জানা যায়নি বলে নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর