চীনে কমতে শুরু করেছে করোনা প্রভাব, কারখানায় ফিরছে শ্রমিকরা
চীনে ভয়ংকর রুপে আভির্ভূত করোনার প্রভাব কমতে শুরু করেছে। মারাত্মক এই ভাইরাসের প্রভাবে ভেঙে পড়া অর্থনীতি ফের চাঙ্গা করতে বিভিন্ন ফ্যাক্টরিতে উৎপাদন শুরু করছে তারা। নিজেদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। তবে এখনও স্বাভাবিক খতে অনেক সময় লাগবে। কারণ করোনাভাইরাসের কালোছায়া এখনও পুরোপুরি দুর হয়নি চীনের আকাশ থেকে।
কোনো কোনো কোম্পানী শ্রমিকদেরকে কারখানায় ফেরাতে অগ্রিম বেতন পরিশোধও করছে। ‘রেল্ক্স’ নামের একটি ব্রিটিশ কোম্পানি তাদের শ্রমিকদের বেতনের ২০ শতাংশ অগ্রিম প্রদান করেছে।
বিষয়টি নিশ্চিত করে ‘রেল্ক্স’- এর প্রধান নির্বাহী কেট অং বলেন, ‘প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে আমরা কমপক্ষে ১৫ দিন পিছিয়ে গেছি। কারণ, ভাইরাসের কারণে কর্মীদের ঘর থেকে বের হতে নিষেধাজ্ঞা থাকায় তারা ফ্যাক্টরিতে আসতে পারেনি।’
তবে এতসব এসব সমস্যা স্বত্বেও কারখানার উৎপাদন শীঘ্রই পুরোদমে ফিরবে বলে আশাবাদী কেট অং।
সূত্র:স্কাই নিউজ