নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ২ শিশু, অপরাধ বিস্কুট চুরি!

নড়াইল সদরে বিস্কুট চুরি করার দায়ে তামিম ও ইমন নামে দুই শিশুকে ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে।সহিংসতার শিকার শিশু দু’টিকে শুক্রবার (০৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বাড়ি সদর থানার ফুলশ্বর গ্রামে।

জানা যায়, পঞ্চম শ্রেণির ছাত্র ইমন এবং দ্বিতীয় শ্রেণির তামিম পরস্পর চাচাতো ভাই। শুক্রবার (৬ মার্চ) বিকেলের দিকে শিশু দুটি তাদের বাড়ির পাশে খেলতে গেলে ওই এলাকার মুদি দোকানী ইমামুলের সাথে কয়েকজন মিলে বিস্কুট চুরি করেছে এমন অভিযোগে শিশু দুটিকে সেখান থেকে তাদের নিজেদের বাড়িতে ধরে নিয়ে যায়। বাড়িতে নিয়ে ঠান্ডা মাথায় হাত পা বেঁধে তাদের বেধড়ক লাঠিপেটাসহ মাটিতে ফেলে পায়ে পিশে নাকে, মুখে রক্তাক্ত জখম করে তারা।

খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। ছোট ছোট শিশুদের প্রতি এমন নির্মমতার বিচার দাবি করেছেন স্বজনরা।

নড়াইল সদর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর