যশোর বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

যশোর মণিরামপুরে বাসের ধাক্কায় হাতেম আলী(৬০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।(শনিবার ২০শে এপ্রিল)সকালে যশোর-চুকনগর সড়কের মোহনপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মৃত জামির আলী গাজীর ছেলে।নিহতের ছেলে আব্দুল আলিম বলেন, বৃহস্পতিবার বিকেলে তিনি মনিরামপুর উপজেলার সাতনল গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সকালে তিনি সেখান থেকে ফিরছিলেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের লিডার আব্দুল আজিম বলেন,শনিবার সকাল সাতটার দিকে ওই বৃদ্ধ লোকটি নেহালপুর কালিবাড়ি রোড হয়ে সাইকেল চালিয়ে মণিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন।তিনি মোহনপুর বটতলা মোড়ে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা কেশবপুরগামী একটি পরিবহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আব্দুল আজিম বলেন,খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃরাজিব কুমার পাল বলেন,হাসপাতালে আনার পথেই লোকটির মৃত্যু হয়।মণিরামপুর থানার এসআই আবু সুফিয়ান বলেন,খবর পেয়ে হাসপাতালে এসেছি।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর