বিশ্ব নারী দিবস আজ

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সাল থেকে এ দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে এই দিবসটি। সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।

প্রতি বছরের মতো এ বছরে অছে থিম। ২০২০ সালের আন্তর্জাতিক নারী দিবসের থিমে হলো- হ্যাশট্যাগ ‘ইচ ফর ইক্যুয়াল’ অর্থাৎ সবার জন্য সমতা। এবারের নারী দিবসের থিম সবাইকে মনে করিয়ে দেয়, লিঙ্গসমতা বিশ্ব তৈরিতে সহায়তা করা আমার-আপনার সবার নৈতিক দায়িত্ব। ২০১৯ সালের থিম ছিল ‘ব্যালান্স ফর বেটার’, অর্থাৎ লিঙ্গ-ভারসাম্য বিশ্ব প্রতিষ্ঠায় সমতার গুরুত্ব অনিবার্য। ২০১৮ সালের নারী দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রেস ফর প্রগেস’। ২০১৭ সালের থিম ছিল ‘বি বোল্ড ফর চেঞ্জ’।

এদিকে, ইউএন উইমেন ২০২০ থিমে বলা হয়- আমি প্রজন্মের সাম্যতা: নারীদের অধিকার আদায় করছি। ‘জেনারেশন ইক্যুয়ালিটি’ সমতা অনুসরণে ইউএন উইমেনের নতুন বহুমাত্রিক প্রচারণা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর