ফুলের টবে গাঁজা চাষ করায় যুবক আটক

নারায়ণগঞ্জে ফুলের টবে গাঁজা চাষ করায় শাকিল নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লায় দিবাগত রাতে তাকে আটক করে র‌্যাব-১১।

শনিবার (৭ মার্চ) র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, শাকিলের দেওয়া তথ্যমতে তার বাসার ছাদ থেকে প্লাস্টিকের তৈরি টবে লাগানো তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

শাকিল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার বাসার ছাদে গাঁজার চাষ করে আসছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর