মুন্সীগঞ্জের বালিগাঁও বাজারে সরকারি গাছ কর্তন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের কাঠপট্টি এলাকার রাস্তার পাশে ২৫ বসরের সরকারী জায়গার বটগাছ কর্তন করা হয়েছে, বালিগাঁও বাজার কাঠপট্টি এলাকার নাইট গার্ড মোঃ সামশুল হক যানান গতকাল মধ্যরাতে ৭-৮ জন মিলে গাছটি কর্তন করে এসময়ে কাঠপট্টির জনতা টিম্বারের মেনেজার আইয়ুব।
আলী ও অপর একজন কাঠ ব্যাবসায়ী মোঃ মাসুদকে তাদের সাথে কথা বলতে দেখা যায়, অপরধীকে বালিগাঁও বাজার রিক্সা ভ্যান গাড়ী মালিক সমিতির সভাপতি মোঃ মামুন ঢালী বলেন ২৫ বসরের পুরাতন এই বট গাছটির নিচে সমিতির প্রায় ৩৬ টি ভ্যান ও নছিমন তালাবদ্ধ করে পার্কিং করা হতো কিন্তু গতকাল কে বা কারা গাছটি কেটে ২ টি নছিমন নিয়ে যায়, এধিকে বাজার কমিটির সাধারন সম্পাদক আলমগীর মোল্লা বলেন, যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে ব্যাবস্তা নেয়া হবে।
গাছটি বহুপুরাতন এই বট গাছটি ২৫ বসর যাবত সমিতির ও বাজারে দুরদুরান্ত থেকে আসা মানুষকে ছায়া দিয়ে যাচ্ছিলো কিন্তু গাছটি কাঠপট্টি রাস্তার মুখে থাকার কারনে ব্যাবসায়ীদের সমস্যা হওয়ায় ও সিদ্দিক বেপারির ও আক্তার হোসেনের দোকানের সামনে থাকার কারনে এই ব্যাবসায়ীরা গাছটি কর্তন করতে পারে বলে ধারনা করছে এলাকাবাসী।
টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা আক্তার যানান, সরকারী গাছ কেউ কর্তন করলে তাদের বিরুদ্ধে আইনের ব্যাবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এমকে