বাংলাদেশেও যেকোনও সময় করোনা ছড়াতে পারে

বিশ্ব জুড়ে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। যেকোনও সময় বাংলাদেশেও করোনার সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মীরজাদী জানান, দেশে এ পর্যন্ত একশ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, কারো মাঝে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। করোনার হাত থেকে বাঁচতে যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি। এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেয়া হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর