সারা দেশে তাপমাত্রা বাড়বে আজ

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন একাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তারপরের ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববারের (৮ মার্চ) দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শনিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় শনিবার বৃষ্টি হয়েছে সামান্য। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

দেশে শনিবার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়, ৫২ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর