পাঁচতলা হোটেল ধসে পড়েছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে। এতে অন্তত আটকা পড়েছেন ৭০ জন। করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য কোয়ারেন্টাইনে রূপান্তর করা হয় হোটেলটিকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ ঘটনার খবর জানান। শেষ পাওয়া খবর পাওয়া পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, হোটেলটি পুরোপুরি ধসে পড়ে আছে। ঘটনার সাথে সাথে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন। ভেতরে আটকাপড়া লোকজন কোভিড-১৯ রোগী বলে জানা গেছে। সেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। ১৪৭টি দমকল ইঞ্জিন ও ২৬ জন কর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
ভবনটি কেন ধসে পড়েছে তার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবরও পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বিকট আওয়াজ শুনতে পান তারা। বাড়ি থেকে বেরিয়ে আসতেই দেখেন পাঁচতলা হোটেলটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষজন সাহায্যের আরজি জানাচ্ছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে যাননি। করোনায় আক্রান্ত রোগীরা ওই বাড়িতে থাকায় সংক্রমণের ভয়ে তারা উদ্ধার কাজে হাত লাগাননি।
বার্তাবাজার/কেএ