হবিগঞ্জের চুনারুঘাটের ১৭ টি চা বাগানের নারী চা শ্রমিকরা কাজ করেন। এসব শ্রমিকরা দিনে পারিশ্রমিক হিসেবে পান ১০২ টাকা। এ জন্য তাদের কাজ করতে হয় মোট ৮ ঘন্টা। এতে ঘন্টায় পারিশ্রমিক পরে মাত্র সাড়ে ১২ টাকা। নারী চা শ্রমিকরা বাগানের টিলায় টিলায় রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে প্রধান শ্রমিক হিসেবে কাজ করছেন।
অন্যদিকে পুরুষ শ্রমিকরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করেন কারখানায়। পুরুষের সমান আয় করতে দ্বিগুণ সময় বেশী কাজ করা লাগে নারীদের। নারীদের দৈনিক ৮ ঘন্টা কাজ করে আয় ১০২ টাকা। কিন্তু সেই টাকাও নারীরা নিজের হাতে পান না। বাগান কতৃপক্ষের কাছ থেকে নারী শ্রমিকদের পক্ষে তাদের স্বামী বা পরিবারের পুরুষ প্রতিনিধিই টাকা উত্তোলন করেন। অথচ চুনারুঘাটে কর্মরত শ্রকিদের মধ্যে ৫২ শতাংশ নারী চা শ্রমিক বলে জানিয়েছেন বাংলাদেল চা শ্রমিক ইউনিয়ন।
বৈষম্যের কথা বলতে গিয়ে নারী শ্রমিকরা জানান আমরা প্রতিদিন ৮ ঘন্টা কাজ করি। এছাড়া পুরুষ শ্রমিকরা কাজ করেন ৩ থেকে ৪ ঘন্টা। কিন্তু উভয়কে সমান পারিশ্রমিক দেওয়া হয়। চা বাগানের শ্রম আইন অনুযায়ী, প্রতিদিন ৩০ কেজির অধিক চা পাতা উত্তোলন করলে প্রতি কেজির বিপরীতে একজন শ্রমিককে ৫ টাকা করে বাড়তি দেয়ার কথা।
বার্তাবাজার/কেএ