ইবিতে বঙ্গবন্ধু পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সংগঠনের নির্বাচিত সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মােঃ সালেহ ও সাধারণ সম্পাদক বায়ােটেকনােলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মােঃ আবু হেনা মােস্তফা জামাল ১০০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করেন।

এতে সহ-সভাপতি পদে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার পাল, আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল। যুগ্মসাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ মহাঃ রেজাউল করীম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিচুর রহমান।কোষাধক্ষ্য বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ।

সাংগঠনিক সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী সেন।

দপ্তর সম্পাদক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, উপদপ্তর সম্পাদক বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। উপ প্রচার সম্পাদক কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন।

শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তৌফিক এলাহি। উপ শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কে এম শরফুদ্দিন।

মহিলা বিষয়ক সম্পাদক হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরিন। উপ মহিলা বিষয়ক সম্পাদক ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক মৌসুমী আক্তার মৌ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব বিন সাজাহান। উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন জাহিদ,

ধর্ম বিষয়ক সম্পাদক আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন উপ ধর্মবিষয়ক সম্পাদক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অতীশ কুমার জোয়ারদার।

গবেষণা বিষয়ক সম্পাদক পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক জনাব আলতাফ হোসেন, উপ গবেষণা বিষয়ক সম্পাদক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এ এইচ এম নাহিদ। তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ বখতিয়ার হাসান। উপ তথ্য ও প্রকাশনা সম্পাদক হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ শহিদুল ইসলাম।

ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মফিজুর রহমান। উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাববিজ্ঞান তথ্য পদ্ধতি বিভাগের প্রভাষক মোঃ নাজমুল হুদা।

স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শাহিনুর রহমান। উপ স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের প্রভাষক মোঃ আনিসুল কবির।

এছাড়া নির্বাহী কমিটিতে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানু, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনসহ অন্যান্য সদস্যরা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর