৭ই মার্চের ভাষনের তাৎপর্য ও দেশের উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় বেনজির আহমেদ
ঢাকার ধামরাইয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এর উপস্থিতিতে ৭ই মার্চের ভাষনের তাৎপর্য ও দেশের উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্সে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাইয়ের এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ। এসময় তিনি বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণের মাধ্যমেই সাড়ে সাত কোটি বাঙালি পাকিস্তানি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং এর ফলশ্রুতিতে আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়েছিলো।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালি পদ সরকার, ধামরাই যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, যুবলীগ নেতা হারুনুর রশিদ রোকন, ধামরাই পৌর যুবলীগ সহ-সভাপতি আলী খান সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে, শিশুদের মাঝে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক।
বার্তাবাজার/কেএ