ঐতিহাসিক ৭ মার্চে ইবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদন
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল মৃত্যুঞ্জয়ী মুজিবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু পরিষদ।
শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ এবং সাধারণ সম্পাদক সহঃ অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপির নেতৃত্বে নবগঠিত কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় সংগঠনটির সহ-সভাপতি ড. মোহাঃ সাইদুর রহমান, কোষাধক্ষ্য ড. মোঃ বাকী বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ড. মোঃ রাকিবুল ইসলাম, কোষাধক্ষ্য ড. মোঃ বাকী বিল্লাহ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, উপদপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ড. শেলিনা নাসরিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন প্রমুখসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। এসময় মৃত্যুঞ্জয়ী মুজিবে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এমকে