মোদির সফর আন্তরিকতাপূর্ণ হবে, বাংলার মানুষ তাকে স্বাগত জানাবে: রওশন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, নরেন্দ্র মোদি আমাদের রাষ্ট্রীয় অতিথি। মুক্তিযুদ্ধের প্রধান মিত্র ভারতের প্রতিনিধি হিসেবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকীতে যোগ দিচ্ছেন তিনি। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মিত্র। বাংলাদেশ বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের কাছে কৃতজ্ঞ। মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে বাংলাদেশের জনগণ স্বাগত জানাবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে একথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, নরেন্দ্র মোদির এ সফর উষ্ণ ও আন্তরিকতাপূর্ণ হবে এবং দেশের জনগণ মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বন্ধনকে ভালোভাবে নেবে।

দিল্লির সম্প্রতি ঘটনা দুঃখজনক উল্লেখ করে রওশন এরশাদ বলেন, কোনো একটি দিক বিবেচনায় নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হয় না। যেকোনো সিদ্ধান্ত নেয়ার সময় সার্বিক পরিবেশ ও ভূরাজনৈতিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়।

রওশন এরশাদ আরও বলেন, দিল্লির সম্প্রতি ঘটনায় ভারতের বিবেকবান মানুষ দলমত, ধর্মের ঊর্ধ্বে ওঠে সহিংসতাকে নিন্দা জানিয়েছে এবং মুসলমানদের সুরক্ষায় এগিয়ে এসেছে- বিষয়টি মনে রাখতে হবে। নরেন্দ্র মোদি কোনো দলীয়প্রধান হিসেবে বাংলাদেশ সফর করছেন না বরং তিনি বন্ধুপ্রতীম ভারত রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে বাংলাদেশ সফর করছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর