জাককানইবিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা

বাঙালী জাতি যে মনোমুগ্ধকর অবিস্বরনীয় ও ঐতিহাসিক ভাষনে দেশমাতৃকাকে রক্ষা করতে জীবন বাজী রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, সেই ৭ই মার্চ উপলক্ষ্যে ওই ভাষণের তাৎপর্য কোমলমতি শিশুদের মাঝে তুলে ধরতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের চারুকলা বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

ছবি: বার্তা বাজার

অংশগ্রহণকারী প্রতিযোগিরা রংতুলির আঁচড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলে। এসময় উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এমদাদুর রাশেদ সুখন, সহকারী অধ্যাপক ফখর উদ্দিন সৈকত, প্রভাষক দিদারুল হোসাইন লিমন প্রমূখ।

এমন উদ্যোগে প্রশংসিত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চারুকলা বিভাগের মাস্টার্স ২য় বর্ষের শিক্ষার্থী সুব্রত কুমার চক্রবর্তী টুটুল।

তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষ্যে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর চেতনা জাগাতে এই আয়োজন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর