‘পাকিস্তানে ক্রিকেট ফেরাতে খেলায়াড়দের ঘুষ দিয়েছে পিসিবি’

পাকিস্তানে নিয়মিত সিরিজের আয়োজন করতে উঠে পড়ে লেগেছে দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান এহসান মানি বলেছেন, আমার আগের কমিটি বিদেশি ক্রিকেট দলকে পাকিস্তান সফরে নিয়ে আসতে বাড়তি টাকা খরচ করেছে।

এহসান মানি বলেন, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের পাকিস্তান সফরে নিয়ে আসার জন্য প্রত্যেক ক্রিকেটারকে অতিরিক্ত ২৫ হাজার হাজার ডলার দিতে হয়েছিল আমার আগের কমিটিকে। তবে আমার কমিটি বিদেশি কোনো ক্রিকেটারকে পাকিস্তান সফরে নিয়ে আসতে অতিরিক্ত কোনো টাকা খচর করছে না।

পিসিবির বর্তমান চেয়ারম্যানের কথায় বুঝার বাকি রইলো না দেশে ক্রিকেট ফেরাতে ক্রিকেটারদের ঘুষ দিয়েছে বোর্ড। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর সে দেশে খেলতে যায়নি ক্রিকেট খেলুড়ে কোনো দল। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলংকা ও বাংলাদেশ পাকিস্তান সফরে গেলেও এখন পাকিস্তান সফর করেনি ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মত বড়দলগুলো।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর