ধামরাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব নিয়ে আলোচনা সভা
ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) উপজেলার বাথুলি এক্সেল এলাকায় ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা সম্পন্ন হয়।

উক্ত আলোচনা সভাটি ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহবায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এছাড়াও উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া দিপু, গাংগুটিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন চৌধুরী, শফিকুল ইসলাম, সুজন, নাঈম, আব্দুর রহিম, সানোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মানিক মিয়া, গোবিন্দ সূত্রধর প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির ভাষণে রবিউল আওয়াল রুবেল বলেন,“জাতির পিতা বঙ্গবন্ধু কর্তৃক ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ টি জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার হাতিয়ার। এই ঐতিহাসিক ভাষণটির মাধ্যমেই সাড়ে সাত কোটি বাঙালি জুলুমবাজ পাকিস্তানি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যার চূড়ান্ত পরিণতি আমাদের বাংলাদেশ। ঐতিহাসিক এই ভাষণটি যুগ যুগ ধরে সমগ্র বিশ্বের দরবারে অনুপ্রেরণা হয়ে থাকবে।”
বার্তাবাজার/এমকে